রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু।
জাতীয়

রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

সান নিউজ ডেস্ক: দ্রব্যমূল্যের দফায় দফায় অস্বাভাবিক বৃদ্ধিতে ভোক্তাদের জীবনে উঠছে নাভিশ্বাস । তাই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপণ্যের চলমান ঊর্ধ্বগতির মধ্যে নিম্ন-মধ্য আয়ের মানুষের আর্থিক সাশ্রয়ে কথা বিবেচনায় করে ৯ম দফায় পণ্য বিক্রয় শুরু করছে আজ।

আরও পড়ুন: সেই ২৮ নাবিক এখন রোমানিয়ায়

সংস্থাটি জানিয়েছে, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে ২ বার) ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি।

রবিবার (৬ মার্চ) থেকে এ লক্ষ্যে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

শুক্রবার ছাড়া এ দফায় আগামী ২৪শে মার্চ পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে। পরবর্তীতে ২৭শে মার্চ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।

আগামী ১৫ই মার্চ থেকে রাজধানী ঢাকা ব্যতীত অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রয় কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে টিসিবি।

টিসিবি জানায়, প্রতি ট্রাকে দৈনিক ৫০০ থেকে ১ হাজার কেজি করে চিনি, ডাল ও পিয়াজ বরাদ্দ থাকবে।

আরও পড়ুন: আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এছাড়া সয়াবিন তেল ৫০০ থেকে ১ হাজার লিটার বরাদ্দ থাকবে। ভোক্তাপ্রতি চিনি ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি, সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার এবং পিয়াজ ৩০ টাকা কেজিতে ২ থেকে ৫ কেজি করে বিক্রি করা হবে।

আরও পড়ুন: প্রকাশ্যে এলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল শনিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।

আরও পড়ুন: জায়েদকে ১৮ সংগঠনের বয়কট

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, প্রথম ধাপে আগের মতো চিনি, মশুর ডাল, পেঁয়াজ ও সয়াবিন তেল বিক্রি করা হবে। দ্বিতীয় ধাপে এর সঙ্গে ছোলা বুট ও খেজুর যুক্ত হবে।

আরও পড়ুন: পঞ্চগড়ে নিজ বাসা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রসঙ্গত, অসাধু চক্রকে ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের উপস্থিতিতে রাজধানীর দুই সিটি করপোরেশনে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা