জাতীয়

দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা

সান নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অতিরিক্ত দাম রাখায় একটি ডিলারের দোকান সিলগালা করা হয়েছে। এসময় আবুল খায়ের ট্রেডার্স নামের ওই ডিলারের কাছে থাকা ৬০ ব্যারেল তেল জব্দ এবং আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন:মালিতে সংঘর্ষে সেনাসহ নিহত ৯৭

শনিবার (৫ মার্চ) দুপুরে এ অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, সরকার সবার সঙ্গে বসে সয়াবিনের প্রতি লিটারের দাম ১৪৩ টাকা নির্ধারণ করেছে। সেখানে একটা কারসাজি করে প্রতি লিটারে বেশি টাকা রাখা হচ্ছে। তাদের কারসাজির কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা তথ্য নিচ্ছি, অসাধুতা করলে ছাড় দেওয়া হবে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া উপসচিব মো. আবুল কালাম আজাদ বলেন, রাজধানীর দুটি এলাকায় আমরা অভিযানে গেলে খুচরা বিক্রেতারা জানায়, পাইকারি বিক্রেতারা তাদের কাছ থেকে তেলের দাম বেশি রাখছেন। এতে খুচরায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

আরও পড়ুন: পরমাণু কেন্দ্র দখলে জাতিসংঘের উদ্বেগ

তিনি আরও বলেন, আমরা সঠিক তথ্য নেওয়ার জন্য দুজন কর্মকর্তাকে পাইকারি বিক্রেতা আবুল খায়ের ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। তাদের কাছে প্রথমে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৭৬ টাকা চান। দর কষাকষির এক পর্যায়ে এ ডিলার ১৭৩ টাকায় দিতে রাজি হন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা