জাতীয়

শ্লীলতাহানির চেষ্টায় যুবক আটক

সান নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে প্রকাশ্যে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের নাম সাদ্দাম হোসেন (৩২)।

আরও পড়ুন:ছোট পর্দায় আজকের খেলা

শনিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে শাহবাগে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ বিষয়ে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, শাহবাগ মোড়ে ফুলের দোকানের সামনে দিয়ে কলেজপড়ুয়া এক তরুণী হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ সাদ্দাম নামে এক যুবক তাকে পেছন থেকে জাপটে ধরার চেষ্টা করে। ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন সাদ্দামকে ধরে ফেলে। পরে তাকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন:শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ওসি মওদুত হাওলাদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক সাদ্দাম নেশাগ্রস্ত। তার মানসিক সমস্যাও থাকতে পারে। ভুক্তভোগী ছাত্রী এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা