প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজা পক্ষে ( ফাইল ফটো)
জাতীয়

বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক দৃঢ় হবে : প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তৃত হয়েছে জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক বহুমুখী খাতে সহযোগিতার মাধ্যমে আরো দৃঢ় হবে।

আরও পড়ুন:শেন ওয়ার্ন মারা গেছেন

শনিবার ( ৪ মার্চ) শ্রীলঙ্কা-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইউএনবির এক প্রতিবেদনে হতে জানা যায়।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস এটি বহুমুখী সহযোগিতার মাধ্যমে বিশেষ করে কৃষি, বাণিজ্য, নৌপরিবহন এবং জনগণের মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে আরো বাড়বে।

তিনি বলেন, গত ৫০ বছর দুই প্রতিবেশী দক্ষিণ এশীয় দেশের অংশীদারিত্বের একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।

আমি নিশ্চিত যে আমরা আগামী ৫০ বছর এবং তারপরেও সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তুলতে একসঙ্গে কাজ করব, বলেও জানান প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ গত ১৩ বছরে গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্যে আমাদের অবিশ্বাস্য যাত্রায় আমরা শ্রীলঙ্কার অংশীদারিত্বকে গভীরভাবে মূল্যায়ন করি।

আরও পড়ুন:নিষেধাজ্ঞা থেকে আমরা লাভবান!

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বাংলাদেশ সফরের কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

আরও পড়ুন:রাজাকারের সন্তানরা সরকারি চাকরি পাবে না

প্রসঙ্গত, ১৯৭২ সালের ৪ মার্চ বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে শ্রীলঙ্কা ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা