জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোঃ আশিক হোসেন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তার মেয়ে বন্ধবীসহ কয়েকজন তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশিক হোসেন ঝালকাঠি সদর উপজেলার শাচিলাপুর গ্রামের জামাল হোসেন হাওলাদারের ছেলে। তবে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর রানাভোলা থাকতেন তিনি। শাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন আশিক হোসেন।

নিহতের বন্ধবী লাবণ্য আক্তার জানিয়েছেন, আশিক এসএসসি পরীক্ষা শেষে ১০/১২ আগে ঢাকার উত্তরায় আসেন, সেখানে তার বড় ভাইয়ের একটি কনফেকশনারি দোকান রয়েছে, সেখানে আশিক কাজ করতো। বিজয় দিবস তার সাথে সকাল থেকে বেড়াতে বের হয়। বিভিন্ন স্থানে বেড়ানো শেষে আমার বাড়ি বাগিচায় এগিয়ে দিতে যাচ্ছিল। এক পর্যায়ে খিদমাহ হাসপাতালের সামনে নেমে হেঁটে যাচ্ছিলাম, সেখানে রেল লাইন পার হওয়ার সময়ে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আশিক, সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঢামেকে মৃতের বড় ভাই আরিফ হোসেন ছুটে আসেন। তিনি বলেন, সকালে ছোট ভাই আশিক রানা ভোলার বাসা থেকে বের হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ঘুরতে যাবে বলে জানিয়েছিল। পরে খবর পেয়ে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছি।

সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা