জাতীয়

এসআই নিয়োগে লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৮ থেকে ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগ্রহীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে আগামী ১৯ ডিসেম্বর।

এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ থেকে ৫ জানুয়ারি। কিন্তু পূর্ব নির্ধারিত এই সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ হলো ৮ থেকে ১০ জানুয়ারি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবর্তিত তারিখ অনুযায়ী শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আর ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এছাড়া ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা