জাতীয়

সুবর্ণজয়ন্তী উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিনকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছিল। কিন্তু আমি তাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সরাসরি বলিনি এবং তিনিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি।

এদিকে জানা গেছে, বুধবার রাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে ৩০ মিনিট আলাপ করেন। আলাপের বিষয়ে ড. আব্দুল মোমেন জানিয়েছেন, আলাপকালে র‍্যাব কর্মকর্তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন তিনি।

এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ফোন কল দেওয়ার অনুরোধ করেন ড. আব্দুল মোমেন।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা