জাতীয়

নিরাপদ সড়ক আন্দোলন আপাতত স্থগিত

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক চাই আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। হঠাত বৃষ্টির কারণে এই আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আন্দোলন শুরু করবে তারা।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজে এক মানবন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা এমন মন্তব্য করেন।

শিক্ষার্থী সামিয়া রহমান বলেন, আমরা সাময়িক সময়ের জন্য আমাদের এই স্থগিত করছি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সবাই আবার নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় নামবো। আমাদের দাবি আদায় পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আরেক শিক্ষার্থী জানান, সড়ক নানান অব্যবস্থাপনা এবং গাড়ির চালকদের লাইসেন্স না থাকা সবই আমাদের জানা। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।

প্রসঙ্গত, গত মাসের ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী মো. মাঈনুদ্দিন নিহত হন। এরপর থেকে বিভিন্ন দাবিতে প্রতিদিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা