মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম
জাতীয়

মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি আসছেন আজ

সাননিউজ ডেস্ক: মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম সোমবার (২২ নভেম্বর) তিনদিনের সরকারি সফরে ঢাকা আসছেন। দক্ষিণ এশিয়ার দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশে সফরে আসছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও, এই সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার সকাল সোয়া ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের উপ-রাষ্ট্রতিকে স্বাগত জানাবেন।
মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন।

সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা