ফাইল ফটো
জাতীয়

ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার কাঠপট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় খালিদ মাহমুদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মুরগির আড়তে কাজ করত। রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মৃত খালিদকে গুরুতর অবস্থায় পথচারী সাগর ও বাবু উদ্ধার করে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মাছের আড়তের নাবিল হোসেন ঢামেকে যান। তিনি বলেন, খালিদ এক সপ্তাহ আগে গ্রাম থেকে এসে শাহ আলমের মুরগির আড়তে কাজ শুরু করে। আমিও সেখানে কাজ করি। দুপুরে খালিদ কাজ শেষে বাসায় গিয়ে ঘুমায়। বিকালে আমি ও আড়ত মালিক শাহ আলম তাকে রুমে ঘুমন্ত অবস্থায় রেখে টাকা কালেকশনে বের হই। সন্ধ্যার পরে তার ব্যবহৃত মোবাইল থেকে ফোনে খবর পাই সে দুর্ঘটনা শিকার হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবহিত করা হয়েছে।

খবর পেয়ে মৃতের চাচাতো ভাই মিজানুর রহমান ঢামেক এসে মৃতদেহ শনাক্ত করেন। মৃত খালিদ লালমনিরহাট সদর নয়ারহাট গ্রামের মুরগি ব্যবসায়ী এনামুল হকের ছেলে। বর্তমানে তেজগাঁও কলাপট্টি এলাকায় থাকতো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা