ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীকে এলিসি প্যালেসে অভ্যর্থনা

সাননিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্স সফরের প্রথম দিনে এলিসি প্যালেসে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছলে প্রেসিডেন্সিয়াল গার্ড সালাম জানায় প্রধানমন্ত্রীকে।

পরে শেখ হাসিনাকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এরপর দুই নেতা ওপরে চলে যান। অভ্যর্থনা ও উপরে যাওয়ার সময় তারা দুইবার ফটো সেশনে অংশ নেন।

সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার পর তারা মধ্যাহ্নভোজ এবং একান্ত আলোচনায় চলে যান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে রিপাবলিকান গার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন : অর্থমন্ত্রী

বিগত আমলের নানা অনিয়ম ও কর্মকাণ্ড নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা আলোচনা করার মধ্যে...

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হচ্ছে আজ

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ই...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা