জাতীয়

প্রতিবেশগত সংকটাপন্ন কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে বুধবার (২৭শে অক্টোবর) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা জাতীয় কমিটির ১ম সভা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেয়া খান সহ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

সভায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাসমূহের সীমানা সুনির্দিষ্টভাবে নির্ধারণপূর্বক এর মধ্যে অবস্থিত অনুমোদিত এবং অননুমোদিত স্থাপনাসমূহের তালিকা প্রস্তুতের জন্য পরিবেশ অধিদপ্তরকে দায়িত্ব দেয়া হয়। আলাদা আলাদা এলাকাভিত্তিক প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন এবং সংকটাপন্ন এলাকার মাঠ পর্যায়ের কমিটিকে সক্রিয় করার জন্য উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা