জাতীয়

প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার ডেল্টাপ্ল্যান-২১০০

নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার ডেল্টাপ্ল্যান-২১০০। জাতির পিতা বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধার উন্নয়নে স্বাধীনতাপূর্ব থেকেই ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধুর স্বপ্নের 'সোনার বাংলা' বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশের পানি ব্যবস্থাপনায় রাখছেন অনন্যসাধারণ অবদান। ডেল্টাপ্ল্যান বাস্তবায়নেই হবে জাতির সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ।

বুধবার (২৭শে অক্টোবর) সকালে রাজধানীর গ্রীণরোডস্থ পানিভবনের হলরুমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত 'বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা -২১০০ বাস্তবায়নে বাপাউবো'র চ্যালেঞ্জ ও উত্তরণ' শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভূমিকা উল্লেখ করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরো বলেন,' দেশের প্রথম শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ডের অগ্রণী ভূমিকা রাখা গৌরবের বিষয়। প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদেরকে আরো যোগ্য হতে হবে। ডেল্টাপ্ল্যানের নির্দিষ্ট ৬টি অভীষ্ট সবগুলো পানিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট। ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ডে ডেল্টা ইউনিট প্রতিষ্ঠা হয়েছে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌঃ আবদুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. প্রকৌঃ মোঃ হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌঃ মোঃ নুরুজ্জামান।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ ডেল্টাপ্ল্যানকে মাননীয় প্রধানমন্ত্রীর 'সোনার বাংলা' বিনির্মানে দূরদর্শী চিন্তার ফসল বলে অভিহিত করেন এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ মেধা ও শ্রম প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকৌশলী কোহিনূর আলমের ও নিশাত কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ডেল্টাপ্ল্যান বাস্তবায়ন সংশ্লিষ্ট নানাদিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পাউবো'র অতিঃ মহাপরিচালক ড. মিজানুর রহমান এবং 'সাপোর্ট টু ইমপ্লিমেন্ট অব বাংলাদেশ ডেল্টাপ্ল্যান-২১০০' এর ডেপুটি টিম লিডার প্রকৌঃ গিয়াস উদ্দীন আহম্মদ চৌধুরী।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা