জাতীয়

গল্পে বিরক্ত হয়ে মঞ্চ ছাড়লেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নিলফামারী: একটি অনুষ্ঠানের সৌন্দর্য হলো শৃঙ্খলাবদ্ধ হওয়া। বক্তাদের কথা শ্রোতাদের শোনা। শ্রোতাদের দাবি বক্তা মূল্যায়ন করবে। তবে অবস্থা যদি এমন হয় মঞ্চে বসে আছেন প্রধান অতিথি। সেই অতিথিকে মঞ্চে রেখে গাল-গল্পে মগ্ন থাকায় অনুষ্ঠান ছেড়ে চলে এসেছেন মন্ত্রী।

এমন ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুরে একটি কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম। এ সময় মঞ্চে উপস্থিত থাকা অন্য অতিথিরা নিজেদের মধ্যে গল্প করছিলেন। এতে বিরক্ত হয়ে বক্তব্য শেষ না করেই মঞ্চ ছেড়ে নেমে যান মন্ত্রী।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কমিউনিটি সেন্টার মিলনায়তনে এর আয়োজন করা হয়। মন্ত্রীর বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ, নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, জেলা প্রশাসক হাফিজুর রহমান, পুলিশ সুপার মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

মঞ্চ ছেড়ে যাওয়ার আগে সৈয়দপুরের উন্নয়ন সম্পর্কে বক্তব্য দিচ্ছিলেন মন্ত্রী। তিনি বলছিলেন, আমরা দারিদ্র্যের নাগপাশ থেকে বেরিয়ে এসে উন্নত দেশের কাতারে শামিল হচ্ছি। একশ্রেণির মানুষ এ উন্নয়নকে ভালো চোখে দেখছেন না। এ সময় নিজেদের মধ্যে কথা বলছিলেন অন্য অতিথিরা।

বিরক্ত হয়ে মঞ্চ ছেড়ে নেমে যাওয়ার সময় মন্ত্রীকে থামতে অনুরোধ করেন পৌর মেয়র। অনুরোধ না রেখেই মন্ত্রী চলে যান।

মঞ্চে উপস্থিত থাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন বলেন, মঞ্চে বিশৃঙ্খলা দেখে হয়তো মন্ত্রী ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন। এ নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা