সংগৃহীত ছবি
জাতীয়

যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: দেশে জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণ করা সাধারণ ছাত্র-জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

আরও পড়ুন: কাল ভূমি উপদেষ্টা মৃত্যুতে রাষ্ট্রীয় শোক

রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ সংগঠনটি দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা শুরু করে। এরপর দুপুর ১টায় যমুনার সামনে অবস্থান নেন তারা।

এ সময় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় চলছে- “তোমরা কারা, আমরা কারা!, এই সব বলার আগে তাদের কথা ভাববেন, যারা আপনাদের এই সব বলার সুযোগ দিয়েছেন। তবে আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। নয়তো এই বিপ্লব বেশি দিন স্থায়ী হবে না। এ সময় সকল রাজনৈতিক দলের প্রতি বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে কথা বলার আহ্বান জানান তারা।

তাদের ৩ দফা দাবিগুলো হলো:

১. বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা।

২. গুপ্তহত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আ’লীগের কমিটিতে থাকাদের গ্রেফতার করা।

৩. দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ জুলাই বিপ্লবের সকল যোদ্ধাকে জীবনের নিরাপত্তা দেওয়া।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা