জাতীয়

কাওরানবাজারে ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাওরানবাজার এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে, এতে করে কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ের পাশেই ট্রেনটির লাইনচ্যুত হওয়ায় মগবাজার থেকে মহাখালীগামী সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

এ দিকে ট্রেন লাইন ঠিক হতে কেমন সময় লাগবে তা নিশ্চিতভাবে বলতে পারছেন না ঘটনাস্থলে থাকা রেলের কর্মীরা।

রমনা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে মগবাজার থেকে এফডিসি মোড় হয়ে সাত রাস্তা বা কাওরান বাজারের দিকে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ডাইভারশন দিয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়ি চলতে দিচ্ছি। রেলওয়ে থেকে জানিয়েছে- আরও দুই ঘণ্টার মতো সময় লাগতে পারে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা