জাতীয়

২৪ অক্টোবর শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির জন্য বাংলাদেশের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে ঢাকায় কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রবিবার (২৪ অক্টোবর) থেকে দক্ষিণ কোরিয়াতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদন গ্রহণ করা হবে। বাংলাদেশে করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় এবং কোরিয়াতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় কোরিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে কোরিয়াতে যেতে হলে অবশ্যই করোনার দুই ডোজ টিকা নিতে হবে। পাশাপাশি দেশটিতে ভ্রমণের আগে, ভ্রমণের সময় ও দেশটিতে পৌঁছানোর পর সবধরনের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসে বাংলাদেশের করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করলে বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা