জাতীয়

ইসি গঠন নিয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করেছেন একজন আইনজীবী ও রাজনীতিক। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি স্থগিত রাখতে আর্জিও জানিয়েছেন রিটে।

বুধবার (১৩ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়। রিটকারী ইয়ারুল ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

রিটকারী ইয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব। তিনি একজন আইনজীবীও। রিটটি দায়েরের পর তিনি বলেন, সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠন করতে রিট করেছি। আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে।

সংবিধানে থাকা সত্ত্বেও কেন আইন করা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতাসীনরা আইন চান না। তারা ভিন্নভাবে ক্ষমতায় টিকে থাকতেই নির্বাচন কমিশন গঠনে আইন করছে না।

আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, এর আগে নির্বাচন কমিশন আইন ২০২১ এর খসড়ার আলোকে আইন প্রণয়ন করার জন্য আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। কিন্তু চিঠি দেওয়ার পরও নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এজন্য দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়েছি।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ পর্যায়ে। নতুন নির্বাচন কমিশন গঠনের তোড়জোর চলছে। কোনো আইন না থাকায় রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির মাধ্যমে সাধারণত নির্বাচন কমিশন গঠন করা হয়। এবারও সেই প্রক্রিয়াই চলছে।

গত ৭ অক্টোবর এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, ইসি গঠনে কোনো আইন হচ্ছে না। সার্চ কমিটির মাধ্যমেই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্য নিয়োগ করা হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা