জাতীয়

শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হতে হবে।

রোববার (১০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে "জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০২১" এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বিশ্ব শিশু দিবস-২০২১ এর নির্ধারিত প্রতিপাদ্য "শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি" যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ, তারাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে, জ্ঞান চর্চা ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে গড়ে তুলবে সকলের জন্য কল্যাণকর নতুন বিশ্ব।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিশুদের শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আইন, নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিশু বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, শীঘ্রই সুন্দর ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা, বাউন্ডারী ওয়াল ও নিরাপত্তাসহ ৮টি পার্ক শিশুদের জন্য খুলে দেয়া হবে। এগুলোতে পথশিশুরাও যাতে একটি নির্দিষ্ট সময় খেলাধূলা করতে পারে সেব্যবস্থাও থাকবে। এছাড়াও ডিএনসিসির পক্ষ থেকে ১৪টি পার্কে প্রয়োজনীয় বিশেষ সরঞ্জামাদিসহ শিশু কর্ণার করে দেয়া হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডেই প্রতিমাসে কমপক্ষে ১ দিন শিশুদের খেলাধুলার জন্য ১টি রাস্তাকে গাড়ীমুক্ত রাখা হবে।

তিনি জে ব্লকে অবস্থিত মাঠটি যাতে দ্রুতই শিশুদের জন্য উন্মুক্ত করে দেয়া যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শূন্য থেকে দুই বছর বয়সী সকল শিশুকে জন্মসনদের সাথে একটি করে গাছের চারা উপহার দেয়া হয়।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যেই সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব অর্পণ করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, সুস্থতার জন্যই সবাই মিলে "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা