জাতীয়

ইসি গঠনে এখন আইন করার সময় নেই

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন করার সময় এসেছে। তবে এ কমিশন গঠনে আইন করার সময় নেই, তাই এ দফায় তা বাস্তবায়ন সম্ভব না।

রোববার (১০ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, এবারও সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পরের বার আইনের মাধ্যমেই হবে।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি যেমন সরকারের হাতে নেই তেমনি নির্বাচনকালীন সরকার নিয়েও আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্যা রিপোর্টার্সে এবার সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচন কমিশন গঠনে আইন এখন সময়ের দাবি। তবে ফ্রেব্রুয়ারিতে যে নতুন কমিশন গঠন হবে সেখানে সার্চ কমিটির বাইরে যাওয়া সম্ভব না।

আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলে জানান আইনমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নির্বাচন কমিশন গঠনে আগামী বছরের জানুয়ারিতে সার্চ কমিটি গঠন করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই সার্চ কমিটি গঠন করবেন। চার সদস্যের, না ছয় সদস্যের সার্চ কমিটি হবে তা এখনো নিশ্চিত নয়। পূর্বের ন্যায় সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। কমিশনের মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই এ সার্চ কমিটি গঠিত হয়।

এর আগে গত বৃহস্পতিবার আইনমন্ত্রী জানিয়েছিলেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। কোভিডের কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই। এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সার্চ কমিটির মাধ্যমে নতুন ইসি গঠনের কথা জানিয়েছিলেন।

সংবিধানে বলা আছে, কমিশন-সংক্রান্ত একটি আইনের অধীন রাষ্ট্রপতি এ নিয়োগ দেবেন। তবে গত ৫০ বছরেও এই আইন প্রণয়ন সম্ভব হয়নি। ২০১২ সালের ২২ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে চার সদস্যের সার্চ কমিটি করেছিলেন।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও ২০১৭ সালের ২৫ জানুয়ারি একই পদ্ধতি অনুসরণ করে ছয় সদস্যের কমিটি করেছিলেন। তিনি প্রথমবার সার্চ কমিটিতে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করেন। ইতোমধ্যে সার্চ কমিটি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধও তৈরি হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা