জাতীয়

তুরাগে নৌকাডুবি, উদ্ধার অভিযান স্থগিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় এখনও দুইজন নিখোঁজ। তবে তুরাগ নদীতে তীব্র স্রোত ও আলোস্বল্পতার কারণে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গাবতলীর কয়লার ঘাটে এই তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা। বিআইডব্লিউটিএ’র গাবতলী ল্যান্ডিং স্টেশনে কথা বলেন তিনি।

দিনমনি শর্মা জানান, নৌকাডুবির ঘটনায় নদী থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদের মধ্যে চার শিশু ও একজন নারী। তারা হলো- শিউলি আক্তার (২৭), রূপন (৪) ও আরমান (৩)। লাশ উদ্ধার হওয়া আরও দুই শিশুর পরিচয় জানা যায়নি। উদ্ধার চার শিশুর বয়স ছয় বছরের মধ্যে। অভিযানে সহায়তা করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ।

নৌকায় কতজন যাত্রী ছিল তা জানতে পারেনি ফায়ার সার্ভিস। দিনমনি শর্মা জানান, তারা সাতজন নিখোঁজের খবর পেয়েছেন। আজ সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়। চারটি বোট ও ডুবুরি দল এতে অংশ নিয়েছে। এগুলো ঘটনাস্থলে থাকবে। আগামীকাল (১০ অক্টোবর) সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের ধারণা, নদীর স্রোতের কারণে মরদেহ ভেসে দূরে চলে যেতে পারে। তাই জনগণের সহায়তা চেয়েছেন তারা। কোনও মৃতদেহ ভাসতে দেখলে তাদের জানানোর অনুরোধ করা হয়েছে।

দিনমনি শর্মা জানিয়েছেন, নৌকাটিকে কোন বাল্কহেড ধাক্কা দিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। নৌ-পুলিশ এ ব্যাপারে কাজ করছে।

একটি বাল্কহেডের ধাক্কায় তলিয়ে যাওয়া নৌকাটি শনিবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ক্রেন দিয়ে এটি কয়লার ঘাটে নিয়ে আসা হয়।

ডুবে যাওয়ার সময় নৌকার কয়েকজন যাত্রী সাঁতার দিয়ে তীরে আসতে পেরেছেন।

নৌ-পুলিশের জ্যেষ্ঠ পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় নৌ-পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হবে। মৃতদেহের ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা