জাতীয়

এগিয়ে যাচ্ছে দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনায় এগিয়ে যাচ্ছে দেশ। এছাড়া তিনি এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশকে উপচে পড়া ঝুড়ির দেশে পরিনত করছেন বলেও মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

শনিবার (৯ অক্টোবর) বিকালে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সাথে মত বিনিময় সভা এবং ব্যক্তিগত ও সরকারী অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ দেশের ১৭ কোটি মানুষসহ এমন কোন সেক্টর নেই উন্নয়ন করেননি। শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। তিনি একের পর এক অসম্ভকে সম্ভব করে উন্নয়ন করে দেশকে রোল মডেলে পরিণত করেছে।

সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন। সরকারের প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বে থেকে সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রীর আস্থা, আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি।

মন্ত্রী আরও বলেন, আপনারা আমার এলাকার ভোটার হিসেবে প্রধানমন্ত্রী আমাকে আপনাদের সেবা করার জন্য সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব থেকে মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী শতভাগ ভাতার ব্যবস্থা করেছি। এমনকি ক্যান্সার ও হৃদরোগসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তার ব্যবস্থাও করেছি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাগত বক্তব্য রাখেন পুঁজা উদযাপন পরিষদ আদিতমারী উপজেলা শাখার সভাপতি পূর্ণ চন্দ্র বর্মন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলামের সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা ভাইস চেয়ারম্যান চিত্তরঞ্জন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা ও পূজা উদযাপন পরিষদের সম্পাদক তপন কুমার ঘোষ প্রমূখ।

শেষে সমাজকল্যান মন্ত্রী উপজেলার ১১৩ পূজামন্ডপে সরকারিভাবে ৪৯৫ কেজি জিআর চাল ও নিজ তহবিল থেকে ২ হাজার টাকা করে অনুদান পূজামণ্ডপের নেতাদের হাতে তুলে দেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা