জাতীয়

চলে গেলে প্রধানমন্ত্রীর ফুফাতো বোন হামিদা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। হামিদা ওয়াদুদ পলির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হামিদার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, দুই বোন ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে মারা যান।

শুক্রবার বাদ জুমা হামিদারর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর সকাল ১০টায় বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা