জাতীয়

বিমানবন্দরে ল্যাব প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের করোনার নমুনা পরীক্ষায় সব ধরনের প্রস্তুতি শেষ। কোন ধরনের জটিলতা ছাড়াই পরীক্ষামূলকভাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে সেই ফল পাঠানোর পর দ্রুত চালু করতে বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষকে (সিভিল অ্যাভিয়েশন) চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার ( ২৭ সেপ্টেম্বর) বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল পরীক্ষামূলকভাবে যাদের নমুনা পরীক্ষা করা হয়, তাদের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে। সেই ফল স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলে তাঁরা সিভিল অ্যাভিয়েশনকে চিঠি পাঠিয়েছে। অ্যাভিয়েশন এয়ারলাইনসগুলোকে বললে কখন তাঁরা ফ্লাইট চালু করবে জানালে সে অনুযায়ী পরীক্ষা শুরু হবে।

এর আগে গতকাল রোববার বিমানবন্দরে করোনা পরীক্ষার প্রস্তুতি দেখতে এসে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান বলেন, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে বিমানবন্দরে স্থাপিত ল্যাবে করোনা পরীক্ষা শুরু হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা