তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন্ত কিংবদন্তি

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন্ত কিংবদন্তি। তার নেতৃত্বে ভোটাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। দারিদ্র্য কমেছে। তার কারণেই বাংলাদেশ এখন বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ। তিনি সম্মানিত হলে দেশ ও জনগণ সম্মানিত হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে তথ্য অধিদফতর আয়োজিত আলোকচিত্র অ্যালবাম এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তিনি কিছুদিন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেখেছেন, শেখ হাসিনা নিজের ঘরে জন্মদিন পালন করেন না। কেক কাটেন না। কোনো অনুষ্ঠানের আয়োজন করলে যেতে চান না। তাই তাকে না জানিয়েই দলের পক্ষ থেকে জন্মদিন পালন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, এবারের জন্মদিনটা তাৎপর্যপূর্ন। আজকের দিনের প্রার্থনা যেন তার শততম জন্মদিন পালন করা যায়। ওই দিন পর্যন্ত যেন তিনি বেঁচে থাকেন।

শেখ হাসিনাকে গনতন্ত্রের মানসকন্যা অভিহিত করে মন্ত্রী বলেন, দেশে এখন কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না, ছেঁড় কাপড় পড়া মানুষ দেখা যায় না, মানুষ খালি পায়ে থাকে না। কারণ ৪০ শতাংশ থেকে দারিদ্র্য ২০ শতাংশে নামিয়ে এনেছে তার নেতৃত্বের সরকার। দেশ বদলে গেছে, আকাশ থেকে ঢাকা, চট্টগ্রাম চেনা যায় না। এটা কোনো জাদুর কারনে নয় এটা শেখ হাসিনার জাদুর নেতৃত্বের কারণে বদলেছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা