জাতীয়

পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে বাঁচাবে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশ গবেষক ড. হাছান মাহমুদ বলেছেন, পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে আরো বেশি দিন বাঁচিয়ে রাখতে সহায়ক হবে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে রোটারি ইন্টারন্যাশনাল এবং ট্রিপল নাইন গ্লোবাল সংস্থা দুটির যৌথ আয়োজনে ফ্রেন্ডস অব আর্থ এবং মিস আর্থ বাংলাদেশ দুটি পরিবেশ বান্ধবতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী এ সময় আয়োজকদের ধন্যবাদ এবং সম্মাননায় ভূষিতদের অভিনন্দন জানিয়ে বলেন, মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এই কাজে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ।

ড. হাছান বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীরা সরাসরি প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সম্পৃক্ত। পরিবেশের ক্ষতিতে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। তাই এক্ষেত্রে নারীদের সচেতনভাবে এগিয়ে আসার বিকল্প নেই।

রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে মিস আর্থ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী ও প্রধান উপদেষ্টা নোমান রবিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ গবেষক ড. এ আতিক রহমান।

অনুষ্ঠানে পাটের আঁশ থেকে পলিথিনের বিকল্প আবিস্কারক ড. মোবারক আহমেদ খান, প্রকৃতি ও জীবন সংগঠনের কর্ণধার আব্দুল মুকিত মজুমদার, আবদুল্লাহ আবু সাঈদ, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশ রক্ষা সংগঠক নায়লা বারী এবং ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার এবং উম্মে জমিলাতুন নাইমাকে প্রথম মিস আর্থ বাংলাদেশ ২০২০ সম্মানে ভূষিত করেন অতিথি ও আয়োজকরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা