জাতীয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের চোখ খুলে দেয় 

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকেরা জাতির বিবেক। সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। সমাজ ও রাষ্ট্রের চোখ খুলে দেয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নওগাঁয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রেস ইনস্টিটিউট অভ বাংলাদেশ- (পিআইবি) আয়োজিত ৩ দিনব্যাপী সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। সেটা হবে কে আগে তথ্য পাবে, কে আগে সংবাদ প্রকাশ করবে তা নিয়ে। উন্নয়নমূলক সংবাদ প্রচার তথা ব্রান্ডিং করে নওগাঁকে সামনে এগিয়ে নিতে সাংবাদিকগণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, করোনাকালে সাংবাদিকগণ সম্মূখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেছেন যা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে।

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মাদকের ব্যবসায়ী ও সেবীদের পক্ষে কেউ সুপারিশ করতে আসলে সেই মামলার চার্জশিটে সেই ব্যক্তির নাম ঢুকে দেবেন। তা সেই দলেরই লোক হোক না কেন।

এ সময় জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, পিআইবির পরিচালক (প্রশাসন) আফরাজুর রহমান, প্রশিক্ষক পারভীন সুলতানা, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলাম এবং সাংবাদিক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। পরে খাদ্য মন্ত্রী ৩৫ জন অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ তুলে দেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা