ছবি : সংগৃহিত
সারাদেশ
খাগড়াছড়ি

স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষ্যে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার

রোববার (২৮মে) ২০৩০ সালের মধ্যে মাসিককে জীবনের স্বাভাবিক বিষয় হিসেবে পরিণত করা”এই স্লোগান কে সামনে রেখেই বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি’র সহযোগিতায় এবং জাবারাং, তৃণমূল ও কেএমকেএস’র উদ্যোগে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মিলায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. শহীদ তালুকদার।

আরও পড়ুন : নোয়াখালীতে বিস্ফোরক মামলায় গ্রেফতার ১

অবহিতকরণ সভায় জাবারাং কল্যাণ সমিতি’র প্রজেক্ট কো: অর্ডিনেটর দয়ানন্দ ত্রিপুরা’ উপস্থাপনায় বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্যবিধির মূল উদ্দেশ্য হল নিরাপদ পিরিয়ডের সুবিধা সম্পর্কে কৈশোর তথা মহিলাদের সচেতন করা৷ পাশাপাশি তাদেরকে খোলাখুলিভাবে কথা বলার জন্য উৎসাহিত করতে হবে।

এ সময় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রাজর্ষী চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমা, জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থা’র এডভোকেসি অফিসার মিহির কান্তি ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা