জাতীয়

বিমানবন্দরে করোনা পরীক্ষা চালু শনিবার

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ভোগান্তি শেষ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। নানা জটিলতার পর বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম এখন শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার থেকে বিমানবন্দরে স্থাপিত ল্যাবেই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা চালু হতে পারে। পরীক্ষামূলক চালুর একদিন পরই এমন সিদ্ধান্তের কথা জানাল সরকার।

এরই মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষের দিকে। ১২টি মেশিনে দৈনিক সাড়ে ৩ থেকে ৪ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপন কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব বসানোর কাজ দ্রুততম সময়ে করার জন্য আমি নিজে গত পরশু দিন (মঙ্গলবার) এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি, আজ সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। এর মধ্যেই বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তাই অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে আগামী পরশুর (শনিবার) মধ্যেই বিদেশগামী দেশের মানুষজন এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।

জাহিদ মালেক বলেন, এখানে দ্রুততম সময়ে পরীক্ষার জন্য র‍্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।

এর আগে গতকাল বুধবার পার্কিংয়ের জায়গায় অস্থায়ী একটি ল্যাবে নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসা ৪৬ জনকে আরব আমিরাত পাঠানো হয়।

চলমান মহামারিতে ছুটিতে এসে দেশে আটকা পড়েন কয়েক হাজার আমিরাত প্রবাসী। কর্মস্থলে ফিরতে চাইলেও সম্প্রতি দেশটির দেওয়া যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরের ল্যাবে করোনা পরীক্ষার শর্তে আটকে যায় তাঁদের বিদেশযাত্রা। কিন্তু দেশের কোনো বিমানবন্দরেই নেই এমন সুবিধা।

পরে বিমানবন্দরে পরীক্ষাগার চালুর দাবিতে কয়েক দফা সংবাদ সম্মেলন থেকে শুরু করে আন্দোলনও করেন প্রবাসীরা। গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এক সপ্তাহের মধ্যে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেন। কিন্তু আমলতান্ত্রিক জটিলতা ও জায়গা নির্ধারণ নিয়ে বিমানবন্দর ও সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের জটিলতায় আটকে যায় উদ্যোগ।

পরে স্বাস্থ্য অধিদপ্তরের বাছাই করা সাত প্রতিষ্ঠানটি গত ১৫ সেপ্টেম্বর ল্যাব বসানোর অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু জায়গা নির্ধারণ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানগুলো মতপার্থক্য দেখা দেওয়ায় এত দিন এ কার্যক্রম মাঝপথে আটকে ছিল।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা