-প্রতীকী ছবি
জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে দিনমজুর নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে বেরিবাদ বালুরঘাট এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে আলমগীর বেপারী (৪২) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আনোয়ার হোসেন (৩৮) নামের একজন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টা এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই শাহ আলম বেপারী জানান, বড় ভাই আলমগীর পেশায় একজন দিনমজুর ছিলেন। বালুরঘাট এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে থাকে। আলমগীর ও আনোয়ার হোসেন‌।

বালুরঘাট বেরিবাদ এলাকায় এক ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়লে ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে আলমগীর বেপারী গুরুতর আহত হন।

আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে।

সেখান থেকে আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা