জাতীয়

রোগীর চেয়ে ডাক্তার বেশি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির সময় স্বাস্থ্যখাতের অবস্থা নাজুক হয়ে দাঁড়িয়েছিলো। তারা অনেক হাসপাতাল বন্ধ করে দিয়েছিলো। আওয়ামী লীগের করা কমিউনিটি হাসপাতাল বন্ধ করে দিয়ে সেগুলোকে অচল করে দেয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। এ দিন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

শেখ হাসিনা বলেন, আমরা স্বাস্থ্যখাতের প্রভূত উন্নয়ন করেছি। ১৫টির বেশি জেনারেল হাসপাতাল তৈরি করেছি।

তিনি বলেন, বিএনপি হাসপাতালের অবস্থা খারাপ করে দিয়েছিলো। যার কারণে সাধারণ মানুষ সেখানে চিকিৎসা পেত না। মানুষ হাসপাতালে আসতো না। এতে করে অবস্থা দাঁড়ালো রোগীর চেয়ে ডাক্তারই বেশি।

এদিকে আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি নিয়ে তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে। জড়িতদের গ্রেফতার করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা