জাতীয়

বুলবুল চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাননিউজ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।

শনিবার (২৮ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুলবুল চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যায় পুরান ঢাকার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩।

বুলবুল চৌধুরী সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে একুশে পদক লাভ করেন। ২০১১ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তিনি হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জসীমউদদীন স্মৃতি পুরস্কার এবং ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা