জাতীয়

ভূমি খাতের সেবা সহজ করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: দক্ষ ও স্বচ্ছতার সঙ্গে ভূমি খাতে সেবাদান প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ জন্য ২০০টির বেশি বিভিন্ন ভূমি সেবা পর্যালোচনা করা হচ্ছে। এতে জনবান্ধব ভূমিসেবা দিতে ভূমি অফিসের জবাবদিহিতাও বাড়বে।

শনিবার (২৮ আগস্ট) ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ভূমি সেবা চিহ্নিতকরণ শীর্ষক একটি কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ভূমি ব্যবস্থাপনা (ডোমেইন) বিশেষজ্ঞ সাবেক মূখ্যসচিব মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অটোমেশন প্রকল্পের প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ সাবেক সচিব ফারুক হোসেন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাফ্‌ফর আহমেদ। ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সকল দফতর ও সংস্থা এবং হবিগঞ্জ, শেরপুর ও নোয়াখালী কালেক্টরেট (জেলা প্রশাসন) কার্যালয় থেকে ভার্চুয়ালি ৭০ জন কর্মকর্তা ১০টি আলাদা দলে ভাগ হয়ে কর্মশালায় অংশ নেন।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিসেবা সহজ করার লক্ষ্যে ভূমিসেবা অটোমেশন সিস্টেমের জন্য কার্যকরী তথ্য ব্যবস্থা তৈরি করা হবে। ২০০টির বেশি বিভিন্ন ধরণের ভূমিসেবা পর্যালোচনা করে একই ধরনের কিংবা অপ্রয়োজনীয়ভাবে আলাদা তালিকাভুক্ত সেবা বাতিল এবং প্রয়োজনীয় নতুন সেবা অন্তর্ভুক্ত করে গুচ্ছ (ক্লাস্টার) ও শ্রেণি (গ্রুপ) ভিত্তিক একটি কার্যকরী ও পূর্ণাঙ্গ ভূমিসেবা তালিকা প্রস্তুত করা হচ্ছে।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য বেগম যাহিদা খানম এবং জয়নাল আবেদীন, ভূমি আপিল বোর্ডের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্বাছ উদ্দিন, নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদসহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দফতর, সংস্থা ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা