জাতীয়

যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাজ্য থেকে প্রকাশিত মানবাধিকারের রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্যে সরকার অসন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, বাংলাদেশ যুক্তরাজ্য সরকারের কাছ থেকে এটা আশা করে না। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে।

সেখানে এ বিষয়টি উঠবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, অবশ্যই। এর আগেও আমি বারবার এই বিষয়ে কথা বলেছি। আমি বলেছি তারা যদি সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে চায় তা হলে বস্তুনিষ্ঠ হতে হবে। কান কথা শুনে ও মিডিয়া দেখে রিপোর্ট লেখা ঠিক না। যুক্তরাজ্যের মতো পরিপক্ক সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি না।

মন্ত্রী বলেন, অন্যান্য অনেক দেশ এ রকম কান কথা শুনে বিবৃতি তৈরি করে যা কোনও ম্যাচিউর দেশের কাছ থেকে আশা করা যায় না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন আগে তাসখন্দে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ হয়। তারা কোনও কারণ ছাড়াই বাংলাদেশের জন্য রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। আমার থেকে বেশি লোক মারা গেছে ভারতে কিন্তু তাদের রেড অ্যালার্ট দেয় নাই।

তিনি বলেন, কেউ বলে এর কারণ হচ্ছে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানী বংশোদ্ভূত কিন্তু আমি এটা বিশ্বাস করি না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা