সারাদেশ
পাখি শিকারের ফাঁদ

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের কাজে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাখি ধরার জন্য তৈরি শতাধিক ফাঁদঘর ধ্বংস করা হয়। পাশাপাশি ফাঁদে আটকে রাখা আটটি জীবিত বক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শীতের আগমনে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলাবিলসহ বিভিন্ন জলাভূমিতে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। সুদূর পথ পাড়ি দিয়ে আসা এসব পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে বিলের পরিবেশ। তবে অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি পাখি শিকারিরাও।

গত কয়েক দিন ধরে বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদঘর স্থাপন করে পাখি শিকারের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন তথ্য পেয়ে সোমবার সকালে বিশেষ অভিযান চালায় বন বিভাগ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় শিকারিরা পালিয়ে যায়। পরে বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাখি শিকারের কাজে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক ও তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। এ ছাড়া পাখি ধরার জন্য স্থাপন করা শতাধিক ফাঁদঘর ধ্বংস করা হয়। এ সময় ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত বকগুলোকে মুক্ত করে দেওয়া হয়েছে। অন্যদিকে জব্দ করা কৃত্রিম বক ও জাল এবং পাখি শিকারের ফাঁদঘরগুলো ধ্বংস করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

মুন্সীগঞ্জে আ’লীগের পক্ষে মিছিলের অভিযোগে আটক ৩৭ জনের জামিন

মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল ও অপরাধমূল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা