জাতীয়

সেপ্টেম্বরে অবৈধ ভবনে অভিযান, রাজউক

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এক জরিপে দেখা গেছে রাজধানীতে প্রায় সাড়ে তিন হাজার ভবন নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। এসব ভবনে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অভিযান চালাবে রাজউক।

শনিবার (২৮ আগস্ট) সূত্রাপুরের কুলুটোলায় 'এতটুকু বাসা' নামের হেলে পড়া ভবনটির মূল অবকাঠামো ভেঙে ফেলার কাজ পরিদর্শনে এসে রাজউকের চেয়ারম্যান এবিএম আমিন উল্ল্যাহ নুরী এ কথা জানান।

পরিদর্শনকালে তিনি বলেন, পুরান ঢাকার অধিকাংশ বাড়ির ভবন নির্মাণের অনুমোদন নেই। সবকিছু দেখা হলে একটি ভবনও হয়তো থাকবে না। এই জঞ্জাল ঠিক করতে হলে সময় লাগবে। এ সময় তিনি হেলে পড়া ভবনের পাশে নবনির্মিত দুটি ভবন নকশা বহির্ভূতভাবে নির্মাণ করার কারণে বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন।

রাজউক চেয়ারম্যান জানান, পুরান ঢাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে একটি পরিকল্পনার কাজ চলমান রয়েছে। এজন্য বিদেশি একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে পুরান ঢাকা একটি পরিকল্পিত নগরের আওতায় আসবে।

পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, স্থানীয় কাউন্সিলর ও রাজউকের আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা