জাতীয়

রাজধানীতে ইটের আঘাতে ভাড়াটিয়ার প্রাণহানি 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে গেট খোলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাড়ির মালিকের ছোট ভাইয়ের ইটের আঘাতে ভাড়াটিয়া কামরুল ইসলাম (৬৭) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১২টায় হাতিরঝিলের পশ্চিম রামপুরায় এ ঘটনা ঘটে। পরে তাকে পূর্ব রামপুরা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কামরুল ইসলাম রামপুরার পশ্চিম উলন ৫৭ নম্বর বাসায় ভাড়া থাকতেন। দুটি সন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার নবীপুর গ্রামে। আর অভিযুক্ত কাজী জিকু (৩৭) পলাতক রয়েছেন।

নিহতের শ্যালক আশরাফুল হক বলেন, গভীর রাতে বাড়ির মালিকের ভাই কাজী জিকু বাইরে থেকে ভেতরে ঢোকার জন্য গেটে ধাক্কা দিতে থাকে। আমার দুলাভাই পরিবারসহ ওই ভবনের নিচতলায় ভাড়া থাকেন। গেট কেন খোলা হচ্ছে না এজন্য আমার ভাগ্নেকে অকথ্য ভাষায় গালাগাল করে জিকু। গেট খুলে দেওয়ার পর আমার ভাগ্নে জানতে চায়, আপনি গালাগাল করছেন কেন। পরে বিছানা থেকে আমার দুলাভাইও উঠে আসেন। কথা বলার পরই ইট দিয়ে প্রথমে আমার ভাগ্নে ও পরে দুলাভাইয়ের মাথায় আঘাত করে জিকু। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুলাভাইকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজুল ইসলাম জানান, আমরা রাত ৩টা ৫ মিনিটে বেতারের মাধ্যমে খবর পেয়ে রামপুরার একটি বেসরকারি হাসপাতালে যাই। জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করি। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হাতিরঝিল থানার মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা