জাতীয়

কুলুটৌলার ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৪ নম্বর ওয়ার্ডস্থিত তনুগঞ্জ লেনের কুলুটৌলায় হেলে পড়া ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৭ অগাস্ট) হতে ভবনটির দরজা-জানলা ভাঙার মাধ্যমে ছয়তলা ভবনটি ভেঙে ফেলার প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল হতে ভবনটির মূল অবকাঠামো ভাঙার কার্যক্রম শুরু হবে।

এ মাসের ১৯ আগস্ট তারিখে হাজী বাড়ী নামক ছয়তলা ভবনটি হেলে পড়লে সেদিনই রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, দক্ষিণ সিটির ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত কারিগরি কমিটির সভাপতি ও করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান ও সদস্য সচিব খায়রুল বাকের, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ঢাদসিক'র ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত আঞ্চলিক কমিটির সভাপতি ও অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, সদস্য সচিব সাইফুল ইসলাম জয়, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ইমন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ও ডিপিডিসি'র শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ, স্থানীয় থানার কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় ভবনের বাসিন্দাদেরকে নিরাপদে বের করে আনা হয়। তিতাস গ্যাস লি. ভবনটির গ্যাস সংযোগ এবং ডিপিডিসি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরবর্তীতে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিবর্গ, ঢাদসিক'র ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত কারিগরি কমিটি ও আঞ্চলিক কমিটির সদস্যগণ ভবনটি ঝুঁকিপূর্ণ বলে একমত পোষণ করেন এবং ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে স্টিকার সাটিয়ে দেয়। পরবর্তীতে জেলা প্রশাসন ভবনটি সিলগালা করে দেয়।

ঘটনা পরবর্তী রাজউক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২২ অগাস্ট ভবনটি অপসারণে রাজউক হতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বরাবরে পত্র দেয়। ঝুঁকিপূর্ণ ভবনসমূহ অপসারণ বা ঝুঁকিমুক্ত করার বিষয়ে গঠিত ঢাদসিক'র কারিগরি কমিটির ২৫ অগাস্টের সভার কার্যবিবরণী এবং রাজউকের ২২ অগাস্টের পত্র মারফত অনুরোধের প্রেক্ষিতে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গত ২৫ অগাস্ট ঢাদসিক'র কারিগরি কমিটির কার্যবিবরণীতে সাক্ষর করেন। সেদিনই দক্ষিণ সিটির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সাক্ষরে ভবনটি 'নিজ উদ্যোগে, নিজ খরচে ও নিজ ব্যবস্থাপনায় জননিরাপত্তা নিশ্চিতপূর্বক ভেঙে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে' ভবন মালিককে পত্র দেওয়া হয়। তৎপ্রেক্ষিতে গত ২৬ অগাস্ট ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভবনটির সিলগালা খুলে দেয় এবং সেখানে রক্ষিত ভবনের বাসিন্দাদের আসবাপত্রসমূহ নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। আজ সকাল হতে ভবনটি ভেঙে ফেলা প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়। আগামীকাল হতে ভবনের মূল অবকাঠামো ভাঙ্গার কার্যক্রম শুরু হবে। আগামীকাল দুপুর ১১.৩০টায় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ভবন ভাঙার কার্যক্রম পরিদর্শন করবেন।

হেলে পড়া ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙ্গা প্রসঙ্গে দক্ষিণ সিটির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার বলেন, "বাড়ির মালিক নিজ উদ্যোগে ভবনটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু করেছেন। আজ ভবনের দরজা-জানলা অপসারণসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল ভবনের মূল অবকাঠামো ভাঙ্গা শুরু হবে।"

এ প্রসঙ্গে ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ইমন বলেন, "ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে বাড়ির মালিক কাজ করছেন। আমরা তাঁর পাশে থাকব এবং সার্বিক সহযোগিতা করব, ইনশাল্লাহ।"

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা