জাতীয়

তিন ঘণ্টা পর ময়মনসিংহ রোডে রেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে হাওড় এক্সপ্রেস রেলের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন হলে দুর্ঘটনাকবলিত রেলটি সচল করা হয়।

এর আগে, বেলা পৌনে ১১টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে করে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ, ভৈরব ও চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৭ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক সুরঞ্জন তালুকদার।

তিনি বলেন, মোহনগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর রেলটি ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রাবিরতি করে। বিরতি শেষে ঢাকার উদ্দেশে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। পরে নগরীর বলাশপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির ‘ঝ’ কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে কেওয়াটখালী লেকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এর পর উদ্ধারকাজ শেষে দুপুর ২টার দিকে রেল যোগাযোগ সচল হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা