জাতীয়

মগবাজারে ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন যুবক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মগবাজার রেলক্রসিং এলাকায় হয়তো একাধিক ট্রেন তার ওপর দিয়ে গেছে। এতে তিনি ছিন্নভিন্ন হয়ে গেছেন। আমরা তার পরিচয় পাওয়ার চেষ্টা করছি। তার পরনে ছিল নীল রঙের হাফ হাতা গেঞ্জি ও ছাই রঙের ফুল প্যান্ট।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা