জাতীয়

জাতীয় চিড়িয়াখানার খুলছে ২৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারি মোকাবেলায় টানা সাড়ে চার মাস বন্ধ থাকার পর শুক্রবার (২৭ আগস্ট) মিরপুরের জাতীয় চিড়িয়াখানার দ্বার খুলছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের তা জন্য উন্মুক্ত থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বলেন, জাতীয় চিড়িয়াখানা অন্যান্য বিনোদন কেন্দ্রের চেয়ে আলাদা হওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আগামীকাল (শুক্রবার) থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। রোববার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। তবে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববারও চিড়িয়াখানা খোলা থাকবে।

পরিচালক বলেন, প্রাণীদের ঝুঁকি এড়াতে জাতীয় চিড়িয়াখানায় বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মধ্যে- দর্শনার্থীদের প্রবেশের গেটে তিন ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সবাইকে মাস্ক পরে প্রবেশ করে ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে হবে।

তিনি আরও বলেন, চিড়িয়াখানার বিভিন্ন স্থানে দর্শনার্থীদের জন্য ১২টি স্থানে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা করা হবে। ভেতরে দর্শনার্থীদের জন্য একমুখী রাস্তা তৈরি করা হবে। বিধিনিষেধ মানতে সার্বক্ষণিক মাইকিং করে সর্তক করা হবে। ডিজিটাল ডিসপ্লেতে স্বাস্থ্যবিধির বিষয়ে সর্তক করা হবে। প্রাণীদের সামনে আরও নিরাপত্তা বাড়ানো হবে।

প্রসঙ্গত, চলতি বছর করোনাভাইরাসের প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা। এর মাঝে গত ১৯ আগস্ট থেকে চিড়িয়াখানা খোলার ঘোষণা দিয়েও দর্শনার্থী ও প্রাণীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে তা খোলা হয়নি। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখে খুলে দেওয়া হয়েছিল এই বিনোদন কেন্দ্রটি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা