জাতীয়

আইটি খাতে কোরীয় বিনিয়োগ বাড়াতে পরামর্শ রাষ্ট্রপতির

সাননিউজ ডেস্ক: আইটি থাক ও কৃষি প্রক্রিয়াকরণসহ বিভিন্ন ক্ষেত্রে কোরীয় বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন দূতকে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুহম্মদ দেলোয়ার হোসেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি নতুন দায়িত্ব পালনে তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা