জাতীয়

সিএমপির ১৩ পরিদর্শক পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ-সিএমপি’র ১৩ জন পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। এরমধ্যে তিনজনকে চান্দগাঁও, পাহাড়তলী ও ইপিজেড থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর মঙ্গলবার (২৪ আগস্ট) এক অফিস আদেশে এ রদবদল করেন।

আদেশে বলা হয়েছে, আদেশে চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানায় বদলি করে চান্দগাঁওতে নতুন করে ওসি করা হয়েছে ডিবির (উত্তর) মো. মঈনুর রহমান চৌধুরীকে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে ইপিজেড থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। এরআগে ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়াকে ডিএমপিতে আর পাহাড়তলীর ওসি হাসান ইমামকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করেছিল পুলিশ সদর দপ্তর।

তিন থানার ওসি পদে রদবদল ছাড়াও সিএমপির বিভিন্ন পদে আরও ১০ জন পরিদর্শককে বিভিন্ন ইউনিটে রদবদল করা হয়েছে। সিএমপির প্রশাসন বিভাগের অংসা থোয়াই মারমাকে প্রসিকিউশন বিভাগে। আ ন ম গোলাম কিবরিয়াকে সিটি এসবি থেকে প্রসিকিউশন বিভাগে রদবদল করা হয়েছে।

এছাড়া আকবর শাহ থানার (তদন্ত) আমিনুল হককে ডিসি পশ্চিম বিভাগের (অপরাধ শাখায়), সিএমপিতে আসা ফজলুল কাদের পাটোয়ারীকে সিটি এসবিতে, আতিকুর রহমানকে প্রসিকিউশনে, এম সাকের আহমদকে আকবর শাহ থানার (তদন্ত), নুরুল বাশারকে ইপিজেড থানার (তদন্ত) পদে, সৈয়দ মঈনুল হোসেনকে সিটি এসবিতে, নাজিম উদ্দীন মজুমদার ডিবিতে (উত্তর) ও কামাল উদ্দীনকে পাঁচলাইশ থানার তদন্ত পদে পদায়ন করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা