জাতীয়

যাত্রীশূন্য মহাখালী বাসটার্মিনাল 

জাহিদ রাকিব : মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে লকডাউন ঘোষণা করায় গণপরিবহন বন্ধ রয়েছে। কিন্তু গার্মেন্টস খোলার সিদ্ধান্তে সীমিত সময়ের জন্য চালু করা হয়েছিলো গণপরিবহন। তবে মহাখালী বাসটার্মিনাল এলাকায় দেখা যায়, সকাল থেকে হাতেগোনা কয়েকটি বাস ছাড়া ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। সারি সারি বাস দাঁড়িয়ে আছে টার্মিনাল এলাকায়।

রোববার (১ আগস্ট ) সকাল থেকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

পরিবহন ব্যবসায়ীরা বলছেন, এই সীমিত সময় বাস চলাচলের অনুমতি থাকলেও তারা কোনো বাস ছাড়েনি।

সকাল ৯ টা থেকে বাসের টিকেট কেটে বসে আছে জামালপুরগামী শরিফ হোসেন। তিনি জানান, ' কাউন্টার থেকে বলা হয়েছে যাত্রী পূর্ণ হলে বাস ছাড়বে'।

মহাখালী বাসটার্মিনাল শ্রমিক ইউনিয়নের যুগ্নসাধারণ মানিক মিয়া বলেন, যাত্রী কম থাকায় বাস ছাড়ছে না পরিবহন মালিকারা। ভোর থেকে বেলা ১১ টা পর্যন্ত মাত্র ৯ টি বাস ছেড়ে গেছে টার্মিনাল থেকে।

তিনি আরও বলেন, ময়মনসিংহ ও জামালপুর থেকে ছেড়ে আসা বাসগুলো গাজীপুর আসে যাত্রী নামিয়ে দিচ্ছে। গাজিপুর থেকে কোনো যাত্রীবাহী পরিবহন আসতে পারছে না। সেখান থেকেই আবার ফিরে যাচ্ছে। সকারের নির্দেশ অনুযায়ী যাত্রীবাহি পরিবহন দুপুর ১২টা পর্যন্ত চলার কথা তাই চালকরা এমনটি করছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা