জাতীয়

৬ দেশের জন্য কাতারের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : কাতারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশসহ ছয় দেশের প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। করোনা টিকার পূর্ণ ডোজ নেওয়ার পরও কাতারে বাধ্যতামূলক ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সোমবার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। বাংলাদেশসহ বাকি দেশগুলো হলো- ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও শ্রীলঙ্কা।

সম্প্রতি চিঠি দিয়ে বাংলাদেশের দুই এয়ারলাইন্স প্রতিষ্ঠান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিষয়টি অবগত করেছে কাতার।

নির্দেশনায় জানানো হয়, কাতার ছাড়া অন্য দেশ থেকে যারা টিকা নিয়েছে তাদের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে কোনো ব্যক্তি কাতারে করোনার টিকার দুই ডোজ নিয়ে থাকলে কাতারে প্রবেশের ক্ষেত্রে দুই দিন হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের দ্বিতীয় দিন তার করোনা টেস্ট ফলাফল নেগেটিভ হলে তাকে কাতারে প্রবেশ করানো হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, বর্তমানে প্রবাসীরা পাঁচ কোম্পানির যেকোনো একটি টিকার ডোজ নিয়েই কাতারে প্রবেশ করতে পারবেন। সেগুলো হচ্ছে- ফাইজার, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম ও জনসন অ্যান্ড জনসন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা