জাতীয়

নদী-সমুদ্র বেষ্টিত বাংলাদেশকে রক্ষায় কাজ করছি: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী ও সমুদ্র বেষ্টিত বাংলাদেশকে রক্ষা করতে কাজ করছি। এখানে সীমাবদ্ধতা আছে, চ্যালেঞ্জ আছে। সব চ্যালেঞ্জ ওভারকাম করে এগিয়ে যাবো।

শনিবার (৩১ জুলাই) প্রতিমন্ত্রী রাজধানীতে সরকারি বাসভবন থেকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সাস্টেইনএবল রিভার ড্রেজিং : চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশকে রক্ষা করে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ বছরের ডেল্টা প্লান ঘোষণা করেছেন। নৌপথগুলো খননের মাধ্যমে নদীগুলোকে রক্ষা করা হবে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুসরণ করে সফলকাম হব।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে অন্যান্যের মধ্যে অংশ নেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গোলাম সাদেক, ডিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি এন কে এ মোবিন, ইঞ্জিনিয়ার মো. নুরুল আক্তার, খায়রুল মজিদ মনিরুল। প্রখ্যাত পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু ৭টি ড্রেজার সংগ্রহ করেছিলেন। কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেধরনের কার্যক্রম আর চোখে পড়েনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে দু’টি, এরপর ১০টি এবং ২০টি ড্রেজার সংগ্রহ করেছেন। আরও ৩৫ টি ড্রেজার সংগ্রহের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, সরকার ১০ হাজার কিলোমটিার নৌপথ খননের লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে ২,৫০০ কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা