জাতীয়

সংস্কারকৃত আধুনিক পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সকল সংসদ সদস্য ও নির্বাচনী এলাকার জনগণের জন্য পার্লামেন্ট মেম্বার্স ক্লাব একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশের সকল ক্লাবের চাইতে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সব দিক থেকে অনন্য। সকলের অংশগ্রহণ এর মধ্য দিয়ে ভবিষ্যতে এই ক্লাবটি প্রাণবন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

স্পিকার শনিবার (৩১ জুলাই) সংস্কারকৃত আধুনিক পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া-মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

এ সময় স্পিকার সংস্কারকৃত আধুনিক পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্পিকার বলেন, যথাযথ আধুনিকায়নের মাধ্যমে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবকে তৈরি করা হয়েছে। এ সময় তিনি সংসদ সদস্যগণকে বিভিন্ন প্রয়োজনে ক্লাবটি ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, শরীফ আহমেদ এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, নসরুল হামিদ বিপু এমপি, জুনাইদ আহমেদ পলক এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, নাহিম রাজ্জাক এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, রুমানা আলী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা