সংগৃহীত ছবি
জাতীয়

ঈদে নৌরুটে বাল্কহেড বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ঈদের আগে ৩ দিন ও পরের ৩ দিন মিলে ৭দিন পশুবাহী ও পঁচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

আরও পড়ুন : আনারের হত্যাকারীরা চিহ্নিত

বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে নিজ দপ্তরে একথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সে লক্ষ্যে সব ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানীর পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।

আরও পড়ুন : আ’লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই

প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীসেবার ক্ষেত্রে সরকার আন্তরিক। দেশবিরোধী, আইনবিরোধী কিছু মানুষ নৌপথের ক্ষেত্রেও আছে। তারা বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করেছি। আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে, এবারের ঈদ মৌসুমে আবহাওয়া ঝুঁকিপূর্ণ। যারা যাত্রী পারাপার ও পণ্য পারাপার করবেন, তারা আবহাওয়া বার্তাগুলো সঠিকভাবে পালন করবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা