জাতীয়

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শনিবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনমন্ত্রীর পক্ষে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল উপহারের অক্সিজেন সিলিন্ডারগুলো ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. একরাম উল্ল্যার হাতে তুলে দেন।

তখন উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমান, আবাসিক চিকিৎসক শ্যামল কুমার ভৌমিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাবলু প্রমুখ।

আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, আইনমন্ত্রী একজন মানবিক মানুষ। করোনা পরিস্থিতির শুরু থেকেই তিনি নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার মানুষের যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। মন্ত্রী মহোদয়ের নিজস্ব অর্থে অক্সিজেন সিলিন্ডারগুলো কিনে আখাউড়ার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের জনগণকে উপহার দিয়েছেন। তিনি আরও অক্সিজেন সিলিন্ডার দেবেন বলেন আশ্বাস দিয়েছেন।

মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিভিল সার্জন ডা. একরাম উল্ল্যা বলেন, এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন অক্সিজেন সিলিন্ডার। মন্ত্রীর এ উপহার বহু মানুষের জীবন বাঁচাতে সহায়তা করবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা