ফাইল ছবি
সারাদেশ

পদ্মা সেতুতে পিকআপভ্যান উল্টে নিহত ২

সান নিউজ ডেস্ক: পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে অক্সিজেন সিলিন্ডার বোঝাই পিকআপভ্যান উল্টে ২ জন নিহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) দিনগত রাত ১০টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রাজু খন্দকার ও মো. কাউসার।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রেরও ভুল আছে

এ দুর্ঘটনায় আহত হয়েছেন মা ও দুই জমজ কন্যাশিশুসহ তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শরীয়তপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলো অক্সিজেন সিলিন্ডার বোঝাই পিকআপভ্যানটি। পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ওসি আরও জানান, আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখার আছে

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তবে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পিকআপটির চালক মিরাজ জানান, পিকআপে থাকা হেলপার ছাড়াও পিকআপটির মালিক আনোয়ার হোসেনের ভাই রাজিব খন্দকার নিহত হয়েছেন। রাজিবের স্ত্রী মুক্তা ও তাদের ১০ মাসের জমজ কন্যাসন্তানদের গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি আলমগীর জানান, গাড়িতে ৮৫টি অক্সিজেনের খালি সিলিন্ডার ছিলো। দুর্ঘটনা কবলিত গাড়িটি এবং সিলিন্ডারগুলো উদ্ধার করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা